বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

নাজিরবাজারে সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি নাজিরবাজারে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আম্বরখানা ঢালাই শ্রমিক সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ। রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ঢালাই সমিতির অফিসে আহত ও নিহত পরিবারের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়।

সমিতির পক্ষ থেকে আহতের ৫হাজার ও নিহত পরিবারের সদস্যদের হাতে ৮হাজার টাকা করে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, ঢালাই শ্রমিকরা পরিবারের সদস্যদের ভালোমতে চলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছিলেন। প্রতিদিন কাজ করে যে টাকা উপার্জন করতেন, তা দিয়েই তাদের পরিবার চলতো। প্রতিদিনের মতোই গত ৭ জুন শ্রমিকরা তাজপুরে ঢালাইয়ের কাজ করার জন্য যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হন এবং আহত হন অনেকেই। নিহত পরিবাররা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা আজ অসহায় হয়ে পরেছে।

আহতরা এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এইসব পরিবারের পাশে অনেকেই দাঁড়িছেন, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বক্তারা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। আম্বরখানা ঢালাই শ্রমিক সমিতির সভাপতি পলাশ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেলো ভূঁইয়ার পরিচালনায় অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ঠিকাদার মো. মোস্তফা মিয়া, মো. বাদশা মিয়া, মো. নওশাদ মিয়া, মো. আব্দুল আজিজ, মো. খোজেদ নূর, সমিতির সহ সভাপতি মো. বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ মো. শপর আলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit