শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

আমেরিকায় স্ত্রীকে নিয়ে ‘কোয়ালিটি’ সময় কাটাচ্ছেন নাসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বিবেচনায় দীর্ঘদিন ধরেই নেই নাসির। তবে ঘরোয়া লিগের পাশাপাশি খেলছেন বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। গত মৌসুমে খেলেছেন আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে। এবারও সেই লিগে খেলতে ইতোমধ্যে দেশটিতে পা রেখেছেন প্রতিভাবান এই ক্রিকেটার।

মাইনর লিগ ক্রিকেট মাঠে গড়াবে শুক্রবার (৪ আগস্ট) থেকে। তবে আগেভাগেই আমেরিকায় পৌঁছেছেন নাসির। সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া এক ম্যাচেও খেলেছেন তিনি। আপাতত বিরতি পেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমেরিকান মুল্লুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সেটা নিজেই দিয়েছেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে তার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নাসির। সেখানে দেখা গিয়েছে, স্ত্রীর সঙ্গে আমেরিকার নিউ ইয়র্কে ঘোরাঘুরি সময় কাটাচ্ছেন নাসির। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সুন্দরী স্ত্রীর সঙ্গে দারুণ মুহূর্ত কাটচ্ছি।’

জাতীয় দলে বারবার অবহেলিত হওয়ার পর কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিল, আমেরিকায়ই নিজের ক্যারিয়ার গড়তে চান নাসির। তবে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কারণ সদ্য ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলটিতে ভালো মানের অলরাউন্ডারের অভাবটা ভালোভাবেই পোষাতে পারবেন ডানহাতি এই অলরাউন্ডার। ইতোমধ্যে সে পথে হেঁটেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। দেশটির হয়ে খেলতে আমেরিকান নাগরিকত্বও নিয়ে নিয়েছেন সাবেক কিউই অলরাউন্ডার। তবে এখন পর্যন্ত নাসিরের ব্যাপারে স্পষ্ট কিছুই জানা যায়নি।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit