বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৭১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) ২০২৩-২০২৪ সালের সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়েছে।

সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় দৈনিক ইত্তেফাক সিলেটের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলকে সভাপতি, দৈনিক সিলেটের সময়ের ফটো সাংবাদিক মো. নুরুল ইসলামকে সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন সিলেটের ফটো সাংবাদিক মাহমুদ হোসেনকে কোষাধ্যক্ষ করে পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী (সমকাল), সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন (জালালাবাদ), সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ (যুগভেরী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস (উত্তরপূর্ব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল (দৈনিক শ্যামল সিলেট), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য (উত্তরপূব), কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন শেখ আশরাফুল আলম নাসির (ডেইলী স্টার), আশকার ইবনে আমিন লস্কর রাব্বী (কালের কণ্ঠ), আনিস মাহমুদ (প্রথম আলো), মো. নুরুল ইসলাম (উত্তরপূর্ব), আনোয়ার হোসেন (ইনকিলাব), এটিএম তুরাব (জালালাবাদ)।

ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা বর্তমান উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান আতা , আফতাব উদ্দিন ও শেখ আশরাফুল আলম নাসির। পরে নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা মিলে কার্যনির্বাহী কমিটির অন্য সদস্য মনোনীত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit