মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চিয়া সিড খেলেই কী ওজন কমবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন কমাতে কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় চিয়া সিড। নিয়মিত চিয়া সিড খেলে ওজন কমে। বিশেষজ্ঞরাও বলেন, প্রতিদিনের ডায়েটে চিয়া সিড রাখতে। চিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। ক্যালরি একেবারে থাকে না বললেই চলে।

সকাশের নাশতায় দুধ আর দই এর সঙ্গে অনেকেই চিয়া সিড খান। ওটসের সঙ্গও খেতে পারেন। এ ছাড়া চিয়া সিড দিয়ে বানানো হয় পুডিং, স্মুদি। এ ছাড়া পানিতে চিয়া সিড ভিজিয়ে রেখেও অনেকে খান। চিয়া সিড শরীরের জন্য ভালো। তবে চিয়া সিড খেলেই যে ওজন কমে যাবে এ রকম কিন্তু নয়। ওবেসিটি বা ডায়াবেটিসের সমস্যাতেও বেশ ভালো কাজে দেয় এটি। যাদের ডায়াবেটিস রয়েছে আর চিয়া সিড নিয়মিত খেয়েছেন তাদের ওজন অন্যদের তুলনায় দ্রুত কমেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিয়া সিড খেলেই কিন্তু ওজন দ্রুত কমে না। চিয়া সিড যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেলে এটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। তাই দীর্ঘক্ষণ খিদে পায় না। তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই ওজন বা ভুঁড়ি কমাতে হলে চিয়া সিড খাওয়ার পাশাপাশি আপনাকে নিয়মিত শরীরচর্চাও করতে হবে। চিয়া সিড খেয়ে গেলেন আর শরীরচর্চা কিছুই করলেন না এ রকম করলে ওজন কমবে না। তাই চিয়া সিডে ভুঁড়ি কমে এই ধারণা একেবারেই মিথ্যা।

তবে চিয়া সিড শরীরের অনেক উপকারে লাগে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। ফলে অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। স্ট্রেস কমাতেও সাহায্য করে এটি। সুষম আহার, স্ট্রেস কম থাকলেই শরীর সুস্থ থাকবে। আর চিয়া সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। যা পেটের চর্বি কমাতেও সাহায্য করে।

যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা চিয়া সিড খান। তবে আদা থেঁতলে এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে এর মধ্যে দু চামচ চিয়া সিড ভিজিয়ে নিন। ৩০ মিনিট পর খান। স্মুদিতেও যোগ করতে পারেন চিয়া সিড। এতেও কিন্তু শরীর থাকবে ভালো।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit