মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনার দায়ে নিউজিল্যান্ডে আইনমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মদ্যপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা করার দায়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের আইনমন্ত্রী কিরি অ্যালান। বেপরোয়া ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও গ্রেপ্তার এড়ানোর চেষ্টার অভিযোগের ভিত্তিতে সোমবার পদত্যাগ করেন তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা বিবিসি নিউজ। তার পদত্যাগের মাধ্যমে নির্বাচনী বছরে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া চতুর্থ কিউই মন্ত্রী হলেন কিরি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অসতর্কভাবে গাড়ি চালানো এবং সড়ক দুর্ঘটনার জন্য কিরিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। যদিও এই এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর, প্রাক্তন মন্ত্রীকে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানান, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

এক সংবাদ সম্মেলনে কিউই প্রধানমন্ত্রী বলেন, অ্যালানের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে থানায় না যেতে চাওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার নিঃশ্বাসে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি সনাক্ত হয়েছে।

হিপকিন্স আরও বলেন, অ্যালান কিরি বেশ কয়েক মাস ধরেই চরম মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জটিলতায় ভুগছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মন্ত্রীত্বের পরোয়ানা বহাল রাখা অযোগ্য ছিল।

এদিকে মানসিক সমস্যার কথা স্বীকার করেছেন কিরি অ্যালান নিজেও। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছি। আমার গতকালের কর্মকাণ্ড এটিই দেখিয়েছে যে, আমি ঠিক নেই। ওই সড়ক দুর্ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit