রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ৫ শতাংশ প্রণোদনা পাবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও চলতি জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাবেন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৩ থেকে প্রতিবছর ১ জুলাইয়ে প্রাপ্য বেতনের ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

এর আগে দুপুরে জারি হওয়া সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা পাওয়ার বিষয়টি উল্লেখ ছিল না। কিছুক্ষণ পর আলাদা করে এ প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন সাড়ে পাঁচ লাখের মতো।

 এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন ৩ লাখ ৬৬ হাজারের বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারী আছেন ১ লাখ ৬৫ হাজারের মতো। আর কারিগরিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন ২০ হাজারের বেশি। বর্তমানে এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ১৬৪টি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit