বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন। সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রি! শহীদদের স্মারক নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় আয়োজন  চৌগাছায় এম কে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণায় থানায় অভিযোগ  আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ‎ ‎বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার কারারচর ও জাঙ্গালিয়া এলাকায় লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গালিয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)। ‎

‎উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-১টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, মোবাইল ফোন ১৭টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ। ‎ ‎শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit