রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ক্যাডার ১৩২০, নন-ক্যাডার ২০১ জন দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ, মাটিরাঙ্গায় স্থানীয়দের  বিক্ষোভ মিছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বা না খেলায় বোর্ডের কোনো লাভ বা ক্ষতির কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

বিশ্বকাপে না খেললে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা। বিশ্বকাপ খেললে তারা যে ম্যাচ ফি পেতেন সেটা থেকে বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ কি বিসিবি দেবে-এই প্রশ্নের উত্তরে নাজমুল আজ বলেন, ‘ক্রিকেটারদের ক্ষতি হবে (বিশ্বকাপে না খেললে)। কারণ, ক্রিকেটাররা খেললে তারা প্রত্যেক ম্যাচে একটা ম্যাচ ফি পায়। তারা অংশগ্রহণ করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় বা যদি বিশেষ কোনো পারফরম্যান্স থাকে, আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে।

সেটা আসলে ক্রিকেটারের পাওনা। এটার সঙ্গে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাদের পেছনে যে কোটি কোটি টাকা খরচ করছি, সেই টাকা কি তাদের কাছে ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি কি না সেই প্রশ্নের উত্তর দিন আমাকে।’বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ‘এখন ধরুন যে বোর্ডটাই যদি না থাকে, ক্রিকেটাররা থাকবে কীভাবে এই প্রশ্নের উত্তর দিন আমাকে। আপনারা তো এক দিক থেকে চিন্তা করছেন। আমার এই হাত আছে, দুইটা হাত আছে। এই দুইটা হাত দিয়ে আমরা অনেক কাজ করি। এখন আমার শরীরের সঙ্গে হাত…হাত না থাকলে শরীর থাকবে না।

শরীর না থাকলে হাত থাকবে না। তো আমার হাত না থাকলে হাত আর শরীরের কোনো কাজ আছে? ব্যাপারটা একই রকম। তারা (বোর্ড-ক্রিকেটার) অবিচ্ছেদ্য অংশ। একটা বাদ দিয়ে আরেকটা চিন্তা করতে পারবেন না। আরেকটা বাদ দিয়ে অন্যটা চিন্তা করতে পারবেন না।’গতকাল সাংবাদিকদের হাবিবুল বাশার সুমন বলেন, ‘যদি আমরা সেটা (বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন) নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে অজুহাত দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা ভালো হবে না।

যা-ই ঘটুক, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের কাজ ক্রিকেট খেলা। যেটাই হোক, সেটা তো ক্রিকেটারদের হাতে নেই। তাদের শুধু এটা চিন্তা করা উচিত যখন খেলব, ক্রিকেট নিয়ে চিন্তা করব। সেটাতেই ভালো করার চেষ্টা করব।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit