রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এছাড়া প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (দৈনিক আমার দেশ ও দৈনিক রানার), সাধারণ সস্পাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম সাধারণ সস্পাদক এম এ রহিম (দৈনিক নয়াদিগন্তও দৈনিক নতুন সকালের বার্তা), বাবুল আক্তার দৈনিক মানব জমিন ও স্পন্দন) কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (দৈনিক যায়যায়দিন), দপ্তর সস্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সাংগঠনিক সস্পাদক শ্যামল দত্ত (দৈনিক কালবেলা ও দৈনিক প্রজন্ম একাত্তর)সহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক পরিস্থিতি,আইনশৃঙ্খলা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ইউএনও তানভীর আহমদ বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। সভায় সাংবাদিকরাও স্থানীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit