রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

সান বার্ন— শিশুদের কেন হয়, এর লক্ষণ, করণীয় ও চিকিৎসা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রখর রোদে মাত্র ১৫ মিনিট থাকলেই রোদে পোড়া অবস্থার সৃষ্টি হয়। যদিও এর থেকে অস্বস্তি ভাব দেখা দেওয়া কিংবা ত্বক লাল হয়ে যাওয়া সহসা কয়েক ঘণ্টার মধ্যে অনুভূত না। তবে বারবার এ ধরনের রোদে পোড়া ঘটতে থাকলে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে যেসব পরিবারে ত্বকের ক্যান্সার হওয়ার ইতিহাস আছে, যেসব বাচ্চার ত্বকে মোল (বড় আকারের তিল) আছে এবং ধবধবে সাদা চামড়া বা চুলের শিশুর ক্ষেত্রে এই ঝুঁকি অধিকতর।

সান বার্নের লক্ষণ

মৃদু মাত্রার রোদে পোড়া—

– ত্বক লাল ও উত্তপ্ত;

– ব্যথা

– চুলকানো

বেশি মাত্রার রোদে পোড়া—

– ত্বকে লালচে ভাব ও ফোসকা

– ব্যথা (সুচ ফোটানোর মতো অনুভূতি)

– ফোলা ভাব

– জ্বর, শীত শীত ভাব

– মাথা ব্যথা

– চোখে আঁধার দেখা।

সান বার্ন হলে করণীয়

– তাড়াতাড়ি শিশুকে রোদ হতে সরিয়ে নিয়ে ছায়ায় নিয়ে আসা

– গোসল করিয়ে দেওয়া

– পরবর্তী ২-৩ দিনের জন্য বেশি বেশি পানীয় পান করানো

– ব্যথা লাঘবে প্যারাসিটামল দেওয়া যায়

– ময়েশ্চারযুক্ত ক্রিম বা জেল

– বাইরে বেরোনোর আগে রোদে পোড়া অংশ ঢেকে দেওয়া

– গরমকালে শিশুকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদে কম সময়ের জন্য থাকতে দেওয়া।

– শিশুকে রোদ চশমা, হ্যাট ও সান বার্ন প্রতিরোধমূলক পোশাক পরানো

– নিয়ম মেনে সান স্ক্রিন ব্যবহার করা

সান বার্নের চিকিৎসা

বেশি ব্যথা বা ফোসকা দেখা দিলে, রোদে পুড়ে শিশুর মুখে ফোলা থাকলে, শরীরের বড় অংশ তাপে পুড়ে গেলে, শিশুতে জ্বর বা শীত শীত ভাব, মূর্ছা যাওয়ার মতো অবস্থা এবং পানিস্বল্পতার লক্ষণ দেখা দিলে চিকৎসকের পরামর্শ নিতে হবে।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit