বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রায় ১১ বছর পর দক্ষিণ আফ্রিকায় তুষারপাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জোহানেসবার্গসহ দক্ষিণ আফ্রিকার অন্য উঁচু জায়গাগুলো সোমবার তুষারে ছেয়ে গেছে। ফলে দেশটির আবহাওয়া পরিষেবাগুলো রাস্তা বন্ধ ও বিপজ্জনক ঠাণ্ডা তাপমাত্রার সতর্কতা জারি করেছে। দক্ষিণ আফ্রিকান আবহাওয়া সংস্থার (এসএডাব্লিউএস) একজন জ্যেষ্ঠ পূর্বাভাসক পুসেলেটসো মোফোকেং এএফপিকে বলেন, ‘আমরা সর্বশেষ ২০১২ সালে এ ধরনের আবহাওয়া দেখেছিলাম।’

জোহানেসবার্গের বাসিন্দারা এদিন জেগে উঠে দেখে, তুষারপাতের জন্য তাদের বাড়ির ছাদ ও বাগানগুলো ঢেকে গেছে।শহরের একটি কিন্ডারগার্টেনে শিশুদের স্নোবল তৈরি করতে এবং তাদের জিভ দিয়ে তুষারকণা ধরার চেষ্টা করতে দেখা যায়। এদের কেউ কেউ জীবনে প্রথমবারের জন্য তুষারপাত দেখছে। মোফোকেং বলেছেন, জোহানেসবার্গের গৌতেং প্রদেশের দক্ষিণ অংশ জুড়ে তুষারপাতের খবর পাওয়া গেছে। এ ছাড়া পূর্ব কেপ ও কোয়াজুলু-নাটাল প্রদেশের উঁচু অঞ্চলগুলোতে সারা দিন ধরে তুষারপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, সেখানে ‘রাস্তা বন্ধ হয়ে যেতে পারে’।

এসএডাব্লিউএস সতর্ক করে জানিয়েছে, বরফের তাপমাত্রা এমন একটি দেশে ভবঘুরেদের জন্য ঝুঁকি তৈরি করেছে, যেখানে দারিদ্র্য ব্যাপক। রুক্ষ সমুদ্র ও শক্তিশালী বাতাস দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ছোট জাহাজের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit