মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নয়াপল্টনে সমাবেশ করার মৌখিক আশ্বাস পেল বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে আগামী বুধবার (১২ জুলাই) সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনার সঙ্গে দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল।

ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের জন্য একটি লিখিত আবেদন দেন দলটির প্রতিনিধিরা। এতে কমিশনার সমাবেশ করতে তাদের মৌখিক আশ্বাস দেন বলে জানান তারা। ডিএমপির প্রধান কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার (১২ জুলাই) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি।  এ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের সহযোগিতা করবে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা আশা করছি এদেশের জনগণকে সম্পৃক্ত করে এ সমাবেশকে আমরা সফল করতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সমাবেশের অনুমতি না পেলে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এপি আমাদের রাজনৈতিক সমাবেশ। এখানে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই। আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit