রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

বর্ষায় জুতার যত্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে বর্ষাকাল। মাঝেমাঝেই হুটহাট বৃষ্টি হচ্ছে, তাতে রাস্তাঘাট কাদায় প্যাচপ্যাচে হয়ে যায়। তবে যতই বৃষ্টি হোক, বিভিন্ন প্রয়োজনে বাইরে বেরোতেই হয়। আর বর্ষার কাদায় নষ্ট হতে থাকে জুতা।

শুধু কাদা নয়, বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়াতেও চামড়ার জুতা খারাপ হয়ে যায়। বাইরে থেকে পানি পেরিয়ে এসে ভেজা জুতা বেশিক্ষণ ফেলে রাখলেও সোল নষ্ট হয়ে যায়। বর্ষায় কীভাবে যত্ন নিলে ভাল থাকবে শখ করে কেনা জুতাগুলি? চলুন জেনে নেই কিছু উপায়,

১) চেষ্টা করুন বর্ষায় চামড়ার জুতা না পরার। ভাল চামড়া হলেও বার বার ভিজলে নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে জুতার রংও ফ্যাকাসে হতে থাকে। বর্ষার উপযোগী অনেক জুতা পাওয়া যায়। সেগুলি পরতে পারেন। তবে একান্ত যদি পরতেই হয়, তা হলে লেদার কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

২) জুতা যদি না-ও ভিজে যায়, তা হলেও বাইরে থেকে ফিরেই জুতা তুলে রাখবেন না। পুরনো টুথব্রাশ সাবানপানিতে ডুবিয়ে জুতা ভাল করে পরিষ্কার করে নিন। তারপর জুতা শুকিয়ে তাকে তুলে রাখুন। জুতায় লেগে থাকা ময়লা দ্রুত পরিষ্কার না করলে পরে আর তা উঠতে চায় না।

৩) পোশাকের সঙ্গে মিলিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে জুতা পরতেই হয়। তাই বাক্সবন্দি করে তুলে না রেখে, অনেকেই র‌্যাকে সুন্দর সাজিয়ে রাখেন জুতার সারি। বর্ষাকালে জুতা এমনি ফেলে না রেখে সুতির কাপড়ে জড়িয়ে রাখুন। জুতা ভাল থাকবে।

৪) অনেকেই পানি দিয়ে ধুয়ে-মুছে জুতা রোদে দেন। এই ভুল কখনও করবেন না। জুতা রোদে না দেওয়াই ভাল। বিশেষ করে তা যদি হয় চামড়ার জুতা।

৫) বর্ষায় ভেজা জুতা থেকে বাজে গন্ধ হয়ে থাকে। এ গন্ধ থেকে মুক্তি পেতে ভিনেগার ব্যবহার করতে পারেন। একটি ছোট কাপড় ভিনেগারে ভিজিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

৬) বর্ষায় নিয়মিত জুতা পালিশ করানো উচিত। তাতে কাদা, ছত্রাক ইত্যাদি উঠে যায়। এ ছাড়া পালিশ থাকলে অনেকসময় জুতার ওপর পানি জমে থাকে না। তাই এ ঋতুতে নিয়মিত জুতা পালিশ করতেই হবে।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit