সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন

বর্ষাকালে ভেজা কাপড়ের গন্ধ দূর করার উপায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকোতেই চায় না। এ দিকে কাজের প্রয়োজনে রোজই বাইরে বেরোতে হয় এবং বাইরে থেকে ঘেমে আসলে সেই জামা ধুতে হয়ই। বেশিক্ষণ ভেজা থাকলে জামাকপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। মাঝে মাঝে ধুলেও যেনো সে গন্ধ যেতে চায় না।

তবে বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার বেশ কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। চলুন জেনে নেই সেসব পদ্ধতি,

১) বাইরে থেকে ভিজে চুপচুপে বাড়িতে এলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন। জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর। লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। ডিটারজেন্ট পাউডারের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন। গন্ধ চলে যাবে।

২) জামাকাপড় ধোঁয়ার আগে আগে সেগুলি বেশ কিছুক্ষণ সাবান পানিতে ডুবিয়ে রাখা দরকার। সাবান পানিতে ডুবিয়ে রাখলে জামাকাপড়ের ময়লা নরম হয়ে সহজেই উঠে আসে। তবে ফেব্রিকের কাজ থাকলে সাবান পানিতে রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।

৩) বৃষ্টির সময়ে কোনও না কোনও ভাবে জামাকাপড়ে কাদার দাগ লেগেই যায়। সাবান পানিতে ধোয়ার আগে যেগুলি সাধারণ পানিতে ধুয়ে নিলে তাড়াতাড়ি দাগ উঠে যায়। বর্ষায় ঘরে বেশি জায়গা না থাকলে জামাকাপড় শুকোতে সমস্যা হতে পারে। তাই না ধুলেও অন্তত পোশাকের যে অংশে কাদার দাগ লেগেছে, ডিটারজেন্ট দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিতে পারেন।

৪) অনেকেই সময়ের অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন ছুটির দিনে ধোবেন বলে। এ ভাবে জামাকাপড় রাখলে বর্ষাকালে স্যাঁতসেঁতে গন্ধ বেরোয়। চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় ধুয়ে দেয়ার। তা যদি সম্ভব না হয়, তা হলে এক জায়গায় ফেলে না রেখে দড়িতে ঝুলিয়ে রাখুন।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/সকাল ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit