মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

চৌগাছায় বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন ২৪০ জন কৃষক

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৯৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় বিনা মূল্যে রোপা আমন হাইব্রিড জাতের বীজধান পাচ্ছেন ২৪০ জন কৃষক। সরকার চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে। সোমবার ২৬ জুন সকালে উপজেলা হলরুমে এ বীজধান বিতরণ করা হয়।বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা শওকত আলী, রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

চৌগাছা উপজেলা কৃষি অফিসের অথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি রোপা আমন ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বীজধান বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ২ কেজি করে ২৪০ জন কৃষককে হাইব্রিড জাতের রোপা আমন ধানের বীজ দেওয়া হয়েছে।যার মধ্যে ফুলসারা ইউনিয়নে ২০ জন, পাশাপোল ইউনিয়নে ২০ জন, সিংহঝুলী ইউনিয়নে ১৬ জন। ধূলিয়ানী ইউনিয়নে ১৮ জন কৃষক, চৌগাছা ইউনিয়নে ২১ জন কৃষক। পাতিবিলা ইউনিয়নে ২২ জন কৃষক। জগদীশপুর ইউনিয়নে ১৬ জন কৃষক। হাকিমপুর ইউনিয়নে ২২ জন কৃষক। স্বরুপদাহ ইউনিয়নে ২৩ জন কৃষক। নারায়নপুর ইউনিয়নে ২৫ জন কৃষক ও সুখপুকুরিয়া ইউনিয়নে ১৮ জন কৃষক। এছাড়া পৌরসভায় ১৯ জন কৃষক বিনা মূল্যে এ ধান বীজ পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন নতুন উদ্ভাবিত জাতের ধান চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসুচির আওতায় এসব বীজ সহায়তা দিচ্ছেন সরকার। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কম খরচে ধান উৎপাদন করতে পারেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit