মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রাঙামাটিবাসীর কাঙ্খিত চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সবই করা হবে; ডা: নীহার রঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সারাক্ষণ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী। কোথায় কাজ করলে নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে এবং মানুষ খুশি হবেন, সেটি বিবেচনা করে আমরা জায়গাগুলো চিহ্নিত করে সে মোতাবেক কাজ করাটাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিভিল সার্জন। রোববার রাঙামাটিতে সিভিল সার্জনের দায়িত্বভার গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে মতবিনিময়কালে সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে পেশাদারিত্বের বাইরেও মানবিক আচরণ করতে হবে। রোগীদের প্রয়োজনীয় সরকারী চিকিৎসা সেবা নিতে নিশ্চিত করতে যা যা করণীয় তার সবটুকুই করার চেষ্ঠা করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন বলেন, বর্তমান বিদ্যুতের সমস্যা অন্যতম প্রকট সমস্যা। এটা পুরো দেশের। তাই রাঙামাটি জেনারেল হাসপাতালে শীঘ্রই আইপিএস ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সবাই আমরা একযোগে কাজ করছি। করোনাকালীন সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার সুনাম আপনারা দেখেছেন। সেটা ধরে রাখতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য রাঙামাটিতেও মানুষের কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিতে আমরা দৃশ্যমান কাজ করতে চাই। মতবিনিময়কালে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের ও আশ^াস দিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন।

সোমবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিজ কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী এসব কথা বলেন।এসময় জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান, ডাঃ আব্দুল হাই, আশিষ তনচংঙ্গ্যা, ডাঃ তানিয়া দেওয়ান, ডাঃ দীনা, ডাঃ রূপশ্রী রায়, ডা: সৈকত চাকমাসহ জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সিভিল সার্জন জেনারেল হাসপাতালের অস্ত্রপচার কক্ষসহ বিভিন্ন ওয়ার্ডগুলো পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit