মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

৪০তম নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৪৪৭৮ প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস থেকে মোট চার হাজার ৪৭৮ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে। আজ সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে। আগামী ২০ জুন থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে ১ জুলাই পর্যন্ত। আবেদন প্রক্রিয়ায় জানানো হয়, একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদে আবেদন করতে পারবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিয়োগপ্রার্থী জানান, পিএসসির এমন নির্দেশনার কারণে ৪০তম বিসিএস থেকে অনেকেই নন-ক্যাডার পদে নিয়োগবঞ্চিত হবেন। প্রার্থীভেদে আবেদন যোগ্যতা ৩০ থেকে ৪০টি পদ থাকলেও পিএসসি নির্দেশনার কারণে ২০টির বেশি পছন্দক্রম দেওয়া যাবে না। এতে অনেক পদ খালি থাকার আশঙ্কা থেকে যাচ্ছে।

আক্ষেপ প্রকাশ করে প্রার্থীরা বলেন, পাসপোর্টের সহকারী পরিচালক, ফুড ইন্সপেক্টর, ভোক্তা সহকারী পরিচালক, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার, পরিবেশের সহকারী পরিচালক, পরিবেশের পরিদর্শক, ফরেস্ট রেঞ্জারসহ অনেক পদ আমাদের দেওয়া হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit