শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

নরসিংদীতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৭০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামে বসত ঘর থেকে সানজিদা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১ টায় নরসিংদী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত গৃহবধূ মাধবদী থানার পাচঁদোনা ইউনিয়নের চাকশাল গ্রামের মো: আলতাফ হোসেনের মেয়ে। নিহতের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শশুর বাড়ির লোকজন অভিযোগ অস্বীকার করে এটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা বলে দাবি করছেন।নিহতের চাচাতো বোন নাজমা আক্তার জানান, বিকালে আমার বোনের সঙ্গে কথা হয়েছে। সন্ধ্যায় খবর পাই সে মারা গেছে। এটা পরিকল্পিতভাবে হত্যার ঘটনা। তিনি সানজিদার দুই দেবর আল আমিন (২৮), মাঈনুল(২০) ও ননাস সুমি আক্তার (১৮) এর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।তিনি আরো বলেন, এর আগেও তাকে মারধর করে তাঁর গর্ভের বাচ্চা নষ্ট করে দিয়েছে দেবররা। মারা যাবার খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে লাশ শোয়া অবস্থায় পেয়েছি। যেরকম আলামত দেখতে পাচ্ছি কোনভাবেই বিশ্বাসযোগ্য নয় যে সানজিদা আত্মহত্যা করেছে।

সানজিদার স্বামী প্রবাসী। দীর্ঘদিন ধরে তাদের সংসারে টানাপোড়েন চলছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহতের মা কুলসুম বেগম বলেন, আট বছর ধরে আমার মেয়ে স্বামী ছাড়া সংসার করছে। এতদিন মারা যায়নি এখন সে কেন মরবে? নিশ্চয় তাকে মারা হয়েছে। আমি এর বিচার চাই’।নরসিংদী মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল না, বারান্দায় চাদর মোড়ানো ছিল। পরিবার দাবি করছে এটা হত্যা। শশুর বাড়ির লোকজনের দাবি আত্মহত্যার জন্য ফাঁসিতে ঝুলা অবস্থা থেকে বাঁচানোর জন্য তাকে নামিয়েছেন তারা। তবে তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit