শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দুর্গাপুরে আওয়ামী লীগ নেতার ওপর হামলা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৮২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদির উদ্দিনের ওপর অতর্কিত হামলা করেছে চি›িহত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। শনিবার (১০জুন) রাতে ওই ইউনিয়নের ভরতপুর গ্রামের মূল সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদির উদ্দিন (৪৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তার ছেলে সজিব মিয়া (১৯) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত মোঃ সাদির উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ চেরাগ আলী হাজীর ছেলে।

মোঃ সাদির উদ্দিন সাংবাদিকদের জানান, ওইদিন রাতে কালিকাপুর বাজারে নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভরতপুর নামক স্থানে চি›িহত ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে আমার সাথে থাকা ছেলেকেও মারধর করে আমার সঙ্গে থাকা ১ লাখ ৬১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে আমি এবং আমার ছেলের আর্ত চিৎকারে আশপাশের স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। তিনি আরো বলেন, ওই সন্ত্রাসীরা ওই এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায় জড়িত। তাদের ধারণা আমি তাদের এসব কার্যকলাপ প্রশাসনের কাছে তথ্য প্রদান করি। আমার উপর এ হামলার বিষয়ে দুর্গাপুর থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit