শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দুর্গাপুরে আগুনে পুড়ে তিন দোকান ছাই

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আগুনে তিনটি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোরবার রাতে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এ ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত ১ টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে স্বপন মিয়ার পার্টসের দোকান ও বেকারি’র গোডাউন, জুনাইদ মাহমুদীর পার্টসের দোকান এবং ওমর ফারুক মিয়ার খাবারের হোটেল দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে তাদের প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার এমদাদুল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit