মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রাঙামাটি শহরে ছুরিকাঘাতে খুন হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৪৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি শহরে রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে প্রভাত চাকমা(৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে অজ্ঞাতনামা হন্তারকরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর এলাকার সেগুন বাগান থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।

তিনি জানান, নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা এবং তিনি রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায়।ওসি জানান, প্রাথমিকভাবে মরদেহের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করছি প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।এই ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি আরিফুল আমিন।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit