রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

সহজ উপায়ে তৈরি করুন সাদা তিলের নাড়ু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৪২ Time View

লাইফস্টাইল ডেস্ক : খেতে বেশ মজাদার হলেও বাড়িতে নাড়ু তৈরি করতে অনেকেই জানেন না। তাই আজকের আয়োজনে থাকছে তিলের নাড়ু তৈরির সহজ রেসিপি। প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গুড়ের তিলের নাড়ু তৈরি করার জন্য আপনার লাগবে সাদা তিল ৫০০ গ্রাম, আখ বা খেজুরের গুড় ২৫০ গ্রাম, পানি সামান্য, লবণ পরিমাণ মতো, নাড়ু গোল করার জন্য ঘি এক চামচ।

যেভাবে তৈরি করবেন: নাড়ু তৈরির জন্য প্রথমে মাঝারি আঁচে একটি সসপ্যান চুলায় বসিয়ে দিন। এবার তাতে সামান্য পানি দিয়ে সব গুড় ঢেলে শিরা তৈরি করুন। শিরা তৈরি হয়েছে কিনা তা বোঝার জন্য শিরার ওপর সামান্য পানির ছিটা দিন। এতে গুড় আঠালো বা শক্ত আকার নিলে তাতে একটু একটু করে তিল ঢেলে দিয়ে নাড়তে থাকুন। গুড় ও তিল দুটি উপাদান ভালোভাবে একটির সঙ্গে অন্যটি মিশে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

মিশ্রণটি তীব্র গরম থেকে হালকা গরমে আসার জন্য অপেক্ষা করুন। ঠান্ডা অবস্থায় কখনই তিলের নাড়ু তৈরি করতে পারবেন না। তাই খেয়াল রাখবেন মিশ্রণটি যেন অবশ্যই হালকা গরম থাকে। এবার হাতের তালুতে সামান্য ঘি মেখে গুড় মিশ্রিত তিলের কিছু সামান্য পরিমাণ হাতের তালুতে ভালোভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি দিয়ে নাড়ু বানিয়ে ফেলুন।

তিলের নাড়ুর এ সহজ রেসিপি অনুযায়ী আপনি কিন্তু অন্য যেকোনো উপাদান যেমন নারিকেল, ছানা কিংবা অন্য যেকোনো উপাদান দিয়ে নাড়ু তৈরি করতে পারবেন। তো দেরি কেন? আজই কোনো অবসরে তৈরি করে ফেলুন লাল গুড় আর সাদা তিলের সুস্বাদু নাড়ু।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit