শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দুর্গাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শেখ হাসিনার দীক্ষা-মান সম্মত শিক্ষা’’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ। শনিবার সকাল থেকে ৩টি ভ্যানুতে দুইদিন ব্যপি শুরু হয় এ প্রতিযোগিতা।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত রচনা, হামদনাত, উপস্থিত বতৃতা, নৃত্য ও বিভিন্ন বিষয়ের সংগীত প্রতিযোগিতার পুর্ব আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক মো. ওবায়দুল্লাহ, শারমিন সুলতানা তানি, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, মো. ফজলুল হক, সহ: শিক্ষক পীযুষ কান্তি সাহা, এআর খান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সকল ক্ষেত্রে মান সম্মত শিক্ষার কোন বিকল্প নাই। ইতোমধ্যে বর্তমান সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি চালু, মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ শিক্ষা বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষাদানসহ শিক্ষার্থীদের নানা বিষয়ে মেধাবী করে তুলতে উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit