শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধে হোমিও চিকিৎসক নিহত, তিন ভাই আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪৪৩ Time View

ডেস্ক নিউজ : ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মো. মিজানুর রহমান (৪৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।  আহত হয়েছেন তার তিন ভাই।  তারা হলেন- আবদুল হাই (৪৮), আবু তৈয়ব (৫০) ও আবদুল গোফরান (৫৫)। 

এ ঘটনায় তৈয়ব রহমান শনিবার সকালে ১০ জনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মনগাজী বাজারের হোমিও চিকিৎসক ছিলেন এবং ওই গ্রামের কালা সোবহানের বাড়ির মৃত নূরুল হুদার ছেলে।  এছাড়াও তিনি হোছাইনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছিলেন। 

পুলিশ জানায়, মিজানুর রহমানের সঙ্গে একই বাড়ির আবু তাহেরের ছেলে জসিম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুর ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিজি বাড়ির সামনে গেলে জসিম উদ্দিন, তার ভাই সবুজ মিয়া, আবুল খায়েরের ছেলে মাঈন উদ্দিন মামুন ও সবুজের ছেলে বাবলুসহ ১৫-২০ জন সন্ত্রাসী মিজানুরকে কুপিয়ে ও পিটিয়ে গুরতর আহত করেন। 

তার ওপর হামলার খবর শুনে তার তিন ভাই আবদুল হাই, আবু তৈয়ব ও আবদুল গোফরান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  পরে ফেনী জেনারেল হাসপাতালে মিজানুরকে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তাকে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য আবদুল সালাম বলেন, ভূমি বিরোধ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের সঙ্গে আমরা সামাজিকভাবে সালিশবৈঠক করেছি।  কোনো সমাধান না হওয়ায় উভয় পক্ষ আদালতে গিয়েছিল। তবুও ভূমি সংক্রান্ত জেরে মারামারি করে একজন নিহত হয়েছেন। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে মামলা করা হয়েছে।  পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। একই সঙ্গে অভিযুক্তদের আটকের চেষ্টাও চালাচ্ছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit