বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ন্যাটোর নৌ মহড়ায় যোগ দিল ফিনল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে প্রথমবারের মতো নৌ মহড়ায় অংশ নিয়েছে ফিনল্যান্ড। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিনল্যান্ডের নৌবাহিনী।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ড উপসাগরের মহড়ায় জার্মান ও পর্তুগিজ জাহাজের সঙ্গে অংশ নেয় তিনটি ফিনিশ জাহাজ। আগামী রবিবার পর্যন্ত জার্মানির এফজিএস মেক্লেনবার্গ-ভর্পোমার্ন এবং পর্তুগালের ফ্রিগেট এনআরপি বার্তোলোমিউ ডায়াস হেলসিংকি বন্দরে অবস্থান করবে।

কয়েক দশকের সামরিক জোট নিরপেক্ষতার অবসান ঘটিয়ে গত ৪ এপ্রিল ন্যাটোর ৩১তম সদস্য পদ লাভ করে নর্ডিক দেশটি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ড এবং প্রতিবেশী সুইডেন ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগদানের ঘোষণা দেয়। কিন্তু হাঙ্গেরি ও তুরস্ক এখনো সুইডেনের সদস্যপদ অনুমোদন করেনি।

অপরদিকে ফিনল্যান্ড জোটভুক্ত হওয়ায় রাশিয়ার বিপক্ষে দিগুণ সীমানা পেয়েছে ন্যাটো। কারণ ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফলে বাল্টিক অঞ্চলে আরও মিত্রশূন্য হয়ে পড়েছে রাশিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit