মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

চিরিরবন্দরে মাদক সহ ৪ ব্যবসায়ী আটক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দর উপজেলায় পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। চিরিরবন্দর থানার ডিউটি অফিসার সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে এসআই শাহআলম উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ শত ৮৬ পিস টাপেন্ডাউল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ বাসুদেবপুর সরকার পাড়ার আলহাজ্ব মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে মুরাদ বিন হোসেন মিম (৪২) ও পার্বতীপুর উপজেলার হয়বতপুর মন্ডলপাড়ার মোকলেছুর রহমানের ছেলে আবু নাঈম (১৯) কে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন।

এছাড়াও তিনি আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ আব্দুলপুর গ্রামের বিষ্ণুপদ রায়ের ছেলে জিতেন্দ্র নাথ রায়কে (৩৫) ২৮ পিস টাপেন্ডাউল ট্যাবলেট মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন।একই রাতে এসআই ইমাদ উদ্দিন ফারুক ফিরোজ এর নেতৃত্বে উপজেলার নশরতপুর ইউনিয়নে কসাইপাড়া এলাকায় মাদক বিক্রির সময় রাণীপুর গ্রামের ছায়েদ আলীর স্ত্রী উম্মে কুলসুম (৪৩) কে ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করে।থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আইনানুগ বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit