বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোপনীয়তার জন্য হুমকি?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এআই-এর কার্যক্ষমতা সম্পর্কে বহু গবেষক আশা প্রকাশ করলেও শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। এ প্রযুক্তির সুবিধা যে প্রতিটি ক্ষেত্রে মানুষের কাজেই আসবে তা কিন্তু সত্য নয়। অনেক সময় এটি আপনার জীবনে বিপদও ডেকে আনতে পারে।

সম্প্রতি কিছু গবেষক দাবি করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ১ থেকে ৬০ পর্যন্ত গণনার মধ্যেই যে কোনও শক্তিশালী পাসওয়ার্ডকে ক্র্যাক করতে পারে। এর ফলে ফাঁস হতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত অনেক গোপনীয় তথ্য। এ বিয়ষটি নিয়ে সম্প্রতি একটি গবেষণা করেছে হোম সিকিউরিটি হিরোজ।

সংস্থাটির গবেষণা অনুযায়ী, ৫১ শতাংশ সাধারণ পাসওয়ার্ড কয়েক মিনিটের মধ্যে ভেঙে ফেলতে পারে এআই। ৬৫ শতাংশ পাসওয়ার্ড ১ ঘণ্টা ৮৫ শতাংশ পাসওয়ার্ড ভাঙতে এআই-এর সময় লাগবে মাত্র এক মাস। এ সংস্থাটি গবেষণার জন্য পাসজেন (পাসওয়ার্ড জেনারেটর অ্যাপ) নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ব্যবহার করে। গবেষণায় ১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার পাসওয়ার্ডের ওপর পাসজেন টুলের প্রয়োগ করেছে সংস্থাটি।

সমীক্ষা বলছে, যেসব পাসওয়ার্ড ১৮ অক্ষরের বেশি সেগুলো বর্তমানে সুরক্ষিত পাসওয়ার্ড হিসেবে গণ্য। এ ধরনের পাসওয়ার্ড ক্র্যাক করতে পাসজেন-এর মতো এআই টুলের প্রায় ১০ মাসের বেশি সময় লাগবে।
সংস্থাটি আরও জানায়, যেসব পাসওয়ার্ড কোনো সিম্বল, বড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যার মিশ্রণে তৈরি সেগুলো ভাঙতে এ টুলের ৬ কুইন্টিলিয়ন বা কয়েক যুগ সময় লাগবে এই টুলের।

কীভাবে পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন?
 
গবেষণাটি বলছে, সাধারণ পাসওয়ার্ডের তুলনায় বিশেষ ক্যারেক্টার এবং শব্দসংখ্যার মিশ্রণে তৈরি পাসওয়ার্ড ক্র্যাক করতে অনেক বেশি সময় নেয় এআই। ছোট হাতের ১০টি অক্ষরের পাসওয়ার্ড ভাঙতে ১ ঘণ্টা সময় নেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এ টুলটি।

আর এ পাসওয়ার্ড যদি মিশ্র শব্দ ও সংখ্যা দিয়ে তৈরি হয় তাহলে সময় লাগবে ৪ সপ্তাহ। তাই বিশেষজ্ঞরা বড়-ছোট অক্ষরসহ সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরির পরামর্শ দেন।

সূত্র: এই সময়

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit