বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে উপজেলা ও পৌর কৃষকদলের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪২ Time View
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের রানীশংকৈল উপজেলা ও পৌর শাখার ত্রি – বার্ষিক সম্মেলন উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে ।

রানীশংকৈল উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারুলের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয়  কমিটির কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক , সম্মেলনটি উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনজুরুল হক। বিশেষ বক্তা ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী সম্পাদক মহসিন আলী, জেলা কৃষকদলের সহ সভাপতি নুরুল হক ও ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।

এছাড়াও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, নেকমরদ ইউনিয়ন সভাপতি মানিক সহ স্থানীয় বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । পরে উপজেলা কমিটির সভাপতি মোশাররফ হোসাইন সাধারণ গোলাম রসুল, পৌর সভাপতি ডাঃ আজিজুর রহমান ও সম্পাদক জিয়াউর রহমানকে নির্বাচিত করে কমিটি ঘোষণা দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম রসুল।

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit