বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে গরম বেড়েছে। রাজধানীতে কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে। গরমের এই তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর আসবে শক্তিশালী বৃষ্টিবলয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পোস্টে আরও বলা হয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটাতে পারে। শক্তিশালী বৃষ্টিবলয়টি ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে জানিয়েছেন বিডব্লিউওটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এ অবস্থায় মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একইরকম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। একইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। একইসঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit