মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তার নতুন নাম ‘বাংলাদেশ স্ট্রিট’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ নম্বর সড়কটির নতুন নাম এখন বাংলাদেশ স্ট্রিট। গত ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত সিটি কাউন্সিলে পাশ হলেও এটি উদ্বোধনের জন্য বেছে নেয়া হয় বাংলাদেশের স্বাধীনতা দিবসকে। স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) দুপুরে মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর স্টিভেন রওডস, অ্যাসেম্বলি ওমেন ক্যাটালিনা ক্রুজ ও সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান সড়কের নামফলন উন্মোচন করেন।

উদ্বোধনের পর প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় কাউন্সিলম্যানকে নিয়ে আনন্দ উল্লাস করে। স্বাধীনতা দিবসে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বাংলাদেশের নামে করার জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান এর অন্যতম উদ্যোক্তা মূলধারার রাজনীতিক নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এ সময় নেচে গেয়ে মিছিল করে আনন্দে শামিল হন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit