সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি।

বাংলাদেশকে ‘ভয় পায় না’ আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে এসে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ৩৪৯ রান করে জয়ের স্বপ্নে বিভোর ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস মাঠে না গড়ানোয় খেলা পরিত্যক্ত হয়। সোমবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে আরেকটি সিরিজ শুরুর আগে আইরিশ ক্রিকেটার মার্ক এডেয়ার জানালেন বাংলাদেশকে তারা ভয় পান না। 

শুক্রবার সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের তারকা পেসার মার্ক এডেয়ার বলেন, ওয়ানডে সিরিজের ফল নিয়ে আমরা অবশ্যই হতাশ,তবে টি-টোয়েন্টি সিরিজকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। তবে আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা ভালো দল।

এডেয়ার বলেন, আয়ারল্যান্ড একটা গর্বিত জাতি,যখনই সুযোগ পায় কাজে লাগায়। ওয়ানডেতে আমাদের খেলা দেখে হয়তো মনে হয়নি,আমরা সেভাবে লড়াই করতে পারিনি। আশা করি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই,তেমনি আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবার দেখা যাক কী হয়!

এডেয়ার বলেন, আমি ব্যক্তিগত ভাবে টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে,বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি। আমরা যে সব ক্ষেত্রে ভালো, সেগুলোই করতে চাই।আমার মনে হয় ব্যাট-বলে আমরা আগ্রাসী হবো,ফিল্ডিংয়েও। এমন করতে পারলে আপনি জানেন না কী ঘটবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit