সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

ফের শক্তির জানান দিল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে কিম জং উনের দেশ পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিল বলে মনে করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, জাপান সাগরের পূর্ব দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। ওয়াশিংটন ও সিউলের চলমান বৃহৎ যৌথ সামরিক মহড়ার মধ্যেই বুধবার ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। গত ১৩ মার্চ শুরু হওয়া যৌথ মহড়া ২৩ মার্চ শেষ হওয়ার কথা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বিবৃতিতে জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের জোটবদ্ধতার ৭০তম বার্ষিকী উদযাপনের ধারাবাহিক অংশ হিসেবে আগামী জুনে বৃহৎ মহড়া আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার প্রতিক্রিয়া হিসেবেই উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে।
 
চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। সম্প্রতি সিউল এবং ওয়াশিংটন ‘ফ্রিডম শিল্ড’ নামে ১০ দিনব্যাপী যে মহড়া শুরু করে, তাকে হামলার প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। 

এরই প্রতিক্রিয়া হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। চলতি মাসে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর মধ্যে বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। তাছাড়া সম্প্রতি কিম জং উন তার সেনাবাহিনীকে সত্যিকার যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit