রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে, ৩৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার (২৪ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit