শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

আইসিসির বিরুদ্ধে রাশিয়ার পাল্টা মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এবার উল্টো মামলা হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে। সোমবার (২০ মার্চ) এ ফৌজদারি মামলা দায়ের করে মস্কোর তদন্ত কমিটি।

আইসিসির বিরুদ্ধে মামলায় বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা, সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ ও প্রসিকিউটর করিম খানকে আসামি করেছে ক্রেমলিন। আইসিসির প্রসিকিউটরের পদক্ষেপটিতে রুশ আইনে অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো আলামত লক্ষণীয় বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। কারণ হিসেবে তদন্ত কমিটি বলেছে, আইসিসি জেনেশুনে একজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ এনেছেন।

সম্প্রতি আইসিসি ইউক্রেন থেকে শিশুদের ধরে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়াসহ দেশটিতে যুদ্ধাপরাধ করার অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে। একই সঙ্গে রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেইভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit