বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।

শনিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাটোর জেলা বিএনপি।

দুলু বলেন, ৪৫ বছর আগে যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ দল-মত নির্বিশেষে ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণ ও দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এএইচ তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit