শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে তোলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) উদ্যোগের কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া ও ইরান।আল জাজিরার খবর অনুসারে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় ঢুকতে না দেওয়ার অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ চার দেশ। এর বিরোধিতায় এক যৌথ বিবৃতিতে চীন, রাশিয়া ও ইরান বলেছে, এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এটি পরিস্থিতি আরও ঘোলাটে করবে এবং তা পশ্চিমাদের প্রতিশ্রুত কূটনীতিরও পরিপন্থী।

২০২৫ সালে আইএইএ-এর পরিদর্শনে অসহযোগিতার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবাস্তব’ বলে আখ্যা দিয়েছে মস্কো-বেইজিং ও তেহরান। তারা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই মূলত আইএইএ-কে পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে দেয়নি ইরান। তাই সদস্য দেশগুলোকে খসড়া প্রস্তাবটি সমর্থন না করার আহ্বান জানিয়েছে তারা।

অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলাকে ‘ভুল হিসাব’ বলে মন্তব্য করেছে ইয়েমেনের মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, ইরানের সুস্পষ্ট মদদেই হুতিরা বর্তমান সংঘাত উসকে দিয়েছে। তারা ইয়েমেনে কেবল দুর্ভোগই ডেকে এনেছে। আরব ঐক্য ও নিরাপত্তা নষ্ট করতে ইয়েমেনকে ইরানের ঘাঁটিতে পরিণত করেছে।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit