বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ ও ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে মুসলিম বিশ্ব। যুক্তরাজ্যের মতো আরও দেশ যেন এসব অবৈধ বসতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন আটটি আরব ও ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। অন্যদিকে, গাজার বাসিন্দাদের উচ্ছেদ নিয়ে খোদ ইসরায়েলি সরকারের ভেতরেই দেখা দিয়েছে চরম মতবিরোধ।পাকিস্তান, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। তারা অবৈধ বসতি স্থাপনকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন।

সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ায় পশ্চিম তীরের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। এরপর ফ্রান্স ও কানাডাও একই ঘোষণা দেয় এবং ডেনমার্ক ও পর্তুগালসহ আরও ৯টি দেশ ব্রিটিশ এই পদক্ষেপকে সমর্থন জানায়।

এদিকে গাজার ২৩ লাখ ফিলিস্তিনিকে বিতাড়নের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। স্লোভেনিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়তে চাইলে এবং অন্য কোনো দেশ নিতে প্রস্তুত থাকলে আমরা বাধা দেব না, তবে কাউকে জোরও করব না।

অথচ তার এই দাবির উল্টো কথা বলেছেন ইসরায়েলের চরম ডানপন্থি মন্ত্রীরা। গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির গাজাবাসীদের ‘স্বেচ্ছায় দেশত্যাগের’ জন্য সাত বছর মেয়াদি এক পরিকল্পনার কথা প্রকাশ করেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ফিলিস্তিনিদের এই দেশত্যাগ ছাড়া গাজার কোনো বাস্তব সমাধান নেই।

উল্লেখ্য, জেনেভা কনভেনশন অনুযায়ী অধিকৃত ভূখণ্ড থেকে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা স্পষ্টত যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit