শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

‘রমজানে চালের দাম বাড়বে না, বরং কমবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : আসন্ন রমজানে দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার (২১ মার্চ) খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাসে চালের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

সভায় বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, বাইরে থেকে চাল আমদানি করার ফলে শত শত মিলের কী পরিস্থিতি দাঁড়াবে এটা বেশি বেশি ভাবা দরকার ছিল। মিলগুলো যাতে টিকে থাকতে পারে, খাদ্য মন্ত্রণালয়কে সেদিকে নজর দিতে হবে। আমরা মিল মালিকরা এদেশের সন্তান। আমরা শুধু টাকা ইনকাম করব সেই চিন্তাই নেই। চালের দাম স্থিতিশীল রাখার জন্য আমরা বদ্ধপরিকর।

অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান বলেন, চালের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। সামনে নতুন চাল আসছে। তাই বাজার আর অস্থিতিশীল হওয়ার কোনো আশঙ্কা দেখছি না।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit