শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে পর্যটকবাহী বাস দূর্ঘটনায় নিহত-২

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পর্যটন শহর রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহি বাস দূর্ঘটনায় পতিত হয়ে দুই পর্যটক মারাগেছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ৭.৩০ মিনিটের সময় সদর উপজেলাধীন মানিকছড়িস্থ সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় কেউই জানাতে না পারলেও একজন মাইকম্যান ও অপরজন বাসের হেলপার বলে জানিয়েছে আহতরা। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে এবং একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পর্যটক বহনকারী চট্টগ্রামের সিডিএম পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো ব ১৪-২৮৯৬) রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় উল্টে গেলে ঘটনাস্থলে দুই পর্যটক মারা যান। ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী (১১ ইবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি জেলা পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।ঘটনার খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।জানা যায়, দুর্ঘটনায় কবলিত সিডিএম পরিবহনের বাসটি চট্টগ্রামের ভাটিয়ারী থেকে অন্তত ৩০ জন পর্যটক নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে। পর্যটকরা সকলে ভাটিয়ারীর (ফক্রিজ)চিটাগাং ব্রিকস নামক একটি কারখানার শ্রমিক বলে জানাগেছে। দূর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছে এবং গাড়িতে থাকা প্রায় সকলেই মদ্যপান করা অবস্থায় ছিলো বলে জানাগেছে।

 

 

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit