শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ভারতের মনিপুর-মেঘালয়ে ভূমিকম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)এর বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এবং মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এ ভূকম্পন অনূভূত হয়। মনিপুরে ভূমিকম্প আঘাত হানার বিষয়টি জানিয়ে এক টুইটে এনসিএস বলেছে, ‘৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ২টা ৪৬ মিনিট ৩৯ সেকেন্ডে, স্থান: নানি,মনিপুর,ভারত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ২৫ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা।

দ্বিতীয় ভূমিকম্পের বিষয়ে টুইটে এনসিএস লিখেছে, ‘৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৬টা ৫৭ মিনিট ১৮ সেকেন্ডে, স্থান: তুরা,মেঘালয়,ভারত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ২৯ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রিখটার স্কেলে মাত্র কম থাকায় তেমন কোনও ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit