শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আলোচনা সভা আহমদ বিলাল খান : “আমরা সবাই হাদি হবো”—ন্যায়ের পথে ঐক্যের অঙ্গীকার নিয়ে ইয়ুথ মিশন রাঙ্গামাটির উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে এক আলোচনা সভা শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই চত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী ও রাঙ্গামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি ইয়ুথ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁর দেখানো পথে সমাজ গড়তে তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়—হাদীর আদর্শকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না।  “আমরা সবাই হাদি হবো”- এই স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit