বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : চলতি শীত মৌসুমে গত তিন দিন ধরে বরিশালে ধারাবাহিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি এবং বুধবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। এ সময় পুরো জেলা ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। ফলে চরম বিপাকে পড়েছেন কর্মজীবীসহ সব বয়সের মানুষ। শীতের প্রভাবে গত কয়েক দিন ধরে অত্যাধিক রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে। শীতের পাশাপাশি বইছে হিমেল বাতাস। ফলে জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলেন, সকালে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের এ সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

নগরীর বাংলাবাজার এলাকার অটোরিকশাচালক রানা জানান, গত তিন দিন ধরে বরিশালে এমন ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করায় জনসমাগম কমে গেছে। তাছাড়া সড়কে অবস্থান করে গাড়ি চালানো মারাত্মক কষ্টকর হয়ে পড়েছে। এতে আয় কমে গেছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit