মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

অল-বাংলাদেশ ফাইনালে গৌরব-তানভীর জুটি চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে গৌরব ও তানভীর জুটি ২১-১৯ পয়েন্টে জিতে যায়। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজানুর ও নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন তারা। ৭-১ পয়েন্টে পিছিয়ে পড়েও ১৫-১৩ পয়েন্টে এগিয়ে যায় গৌরব-তানভীর জুটি। 

দ্বিতীয় সেটে মিজান ও নাঈম জুটি ২১-১৭ পয়েন্টে জিতলে ১-১ সেটে ড্র হয় খেলা। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে দুই জুটি। ২০-২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু শেষ পর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২-২০ পয়েন্টে শেষ সেট  জিতে চ্যাম্পিয়ন হয় গৌরব-তানভীর জুটি।

ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন বলেন, ‘আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠা আল আমিন জুমার ও উর্মি আক্তারকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলাম। এবার আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের ফাইনালে আমাদের দুটি জুটিই খেলছে। তাই তাদের জন্য আমরা ফেডারেশনে আলোচনা করে তাদের উৎসাহের জন্য আলাদা আর্থিক পুরস্কার ঘোষণা করব।’

আজ অন্য চার ইভেন্টেরও ফাইনাল হয়েছে। নারী এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালয়েশিয়ার প্রতিযোগী লিম ঝি শিনকে ২১-১৯ ও ২১-৯ পয়েন্টের (২-০ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতের তানভী রেড্ডি। পুরুষ এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাজাখস্তান। মালয়েশিয়ার মোহাম্মদ হারিস সুফিয়ান রুশদানকে ২১-১৬, ১৪-২১ ও ২১-১০ পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন কাজাখস্তান দিমিত্রি পানারিয়ান। নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড।

মালয়েশিয়ান জুটি জান মিন য়ী-তান ঝিং হুই জুটিকে ২১-১৩, ১৭-২১ ও ২১-১৭  পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় থাইল্যান্ডের থিটিওয়ারাদা-সারিসা জুটি। মিশ্র দ্বৈতে অল মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১-১৩ ও ২১-১৫ পয়েন্টে (২-০ সেট) স্বদেশী উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক তাপতুন নাসরিন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শাটলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুব রব।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit