শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী চবির অধ্যাপক আতিয়ার এবং ঢাবির অধ্যাপক যুবায়েরের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি গঠন বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

মাটিরাঙ্গায় পলাশপুর জোনের বিশেষ অভিযানে  ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)  পলাশপুর জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে  ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে ৪০ বিজিবি পলাশপুর জোনের বিজিবি সদস্যরা।

শুত্রুবার (২৬ ডিসেম্বর ২০২৫)ভোর সাড়ে ৫টার দিকে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে ১ টি বিশেষ টহল দল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১৩ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গোমতি ইউনিয়নে বেহাদন্তপাড়া নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ১ টি ১২ বোর পিস্তল, ২ x ১২ বোর তাজা এ্যামোনিশন ও ৩ x হাসুয়া (দা) উদ্ধার করতে সক্ষম হয়।  

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ১,০১,৯০০/- (এক লক্ষ এক হাজার নয়শত) টাকা। আটককৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র ও ব্যক্তির অনুপ্রবেশ প্রতিরোধে ৪০ বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit