মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

কুষ্টিয়া সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইনে বিজিবি’র বাঁধা : পতাকা বৈঠকে ফেরত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বিজিবি বাঁধা দিয়েছে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনের ঘাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৬জন পুরুষ, ৪জন নারী ও ৪জন শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।


বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের শিশুসহ ১৪জন নারী-পুরুষকে সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে ৬০গজ দূরবর্তী ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের পুশইনে বাঁধা দেয়। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুর ১.৪০টায় চাইডোবা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে ১০গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয় কোম্পানী কমান্ডার এসি অনিল কুমার।

দুপুর ২.২০টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি। ভারতীয় নাগরিকদের ঠিকানা যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক প্রমানিত হওয়ায় বিএসএফ তাদেরকে নিজ হেফাজতে নিলে শান্তিপূর্ণ পতাকা বৈঠক শেষ হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit