রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : নভোএয়ার ১ মার্চ থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগষ্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।

নভোএয়ার প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া প্রতি সপ্তাহে ১ দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit