রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

সাকিবের ‘সিক্রেট প্যাশন’ কী, জানা যাবে কাল রাতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় প্রতিটি মানুষেরই কোনো না কোনো বিষয়ে প্রবল আগ্রহ থাকে। ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসানও। তার সেই গোপন আগ্রহ কী, সেটি সোমবার রাতে ভক্তদের জানাবেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করা এক ভিডিওতে সাকিব এ কথা জানান।

পোস্টের ক্যাপশনে বলা হয়, সোমবার রাত সাড়ে ৭টায় সাকিব তার প্যাশনের কথা জানাতে আসবেন।

এতে জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘হ্যালো বাংলাদেশ, রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবাই প্যাশন (প্রবল আগ্রহ) নিয়ে কথা বলছে। আমি খুবই আনন্দিত আপনাদের প্যাশনের গল্প শুনতে। আপনারা যারা আমার মতো প্যাশনেট পারসন, আপনাদের জন্য থাকছে সারপ্রাইজ।

‘আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ চোখ রাখুন আমার ফেসবুক পেজে। কাল বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে অপ্পো রেনো ৮টি। আমি আসছি আমার সিক্রেট প্যাশন নিয়ে কথা বলতে। দেখা হবে সবার সঙ্গে। আরও ডিটেইল জানতে চোখ রাখুন অপ্পো বাংলাদেশের ফেসবুক পেজে।’

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit