রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম

৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : সরকারি সফরে ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন তিনি। সোমবার দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে মোটরকেডযোগে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত হয়ে আড়াইটার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করবেন। সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে মিঠামইনের কামালপুর নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন সেখানে রাত যাপন করবেন।
 
৩ মার্চ বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউজে উপস্থিত থেকে গার্ড অব অনার শেষে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল সোয়া ৫টায় বঙ্গভবনে উপস্থিত থাকার কথা আছে রাষ্ট্রপতির।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit