রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

সিরিয়াকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটিকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে সম্মত হয়েছে ইরান।

দুদেশের সামরিক কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে।

আইআরআইবি নিউজ এক খবরে বলেছে, সিরিয়াকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে দুদেশের কর্মকর্তারা সমঝোতায় পৌঁছেছেন।

তবে এ সংক্রান্ত চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল আলি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদলের তেহরান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই হয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বহু বছরের যুদ্ধের পর সিরিয়াকে তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিগগিরই সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার জন্য খোরদাদ ১৫-এর মতো ইরানি রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে পারে তেহরান।

ইরান ২০১৯ সালের জুন মাসের খোরদাদ-১৫ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করে। এ ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূর থেকে যে কোনো যুদ্ধবিমান ও যুদ্ধ ড্রোন শনাক্ত এবং সেগুলোকে ১২০ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে সক্ষম।

এ ছাড়া এই ব্যবস্থা রাডার ফাঁকি দেওয়ার লক্ষ্যে নির্মিত যে কোনো আকাশযানকে ৮৫ কিলোমিটার দূরে শনাক্ত করে ৬৫ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে পারে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit