রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমেরিকানরা যদি কিয়েভকে সমর্থন অব্যাহত না রাখে, তা হলে তারা বৈশ্বিক তথা ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, মার্কিনিরা যদি কিয়েভকে অর্থায়ন বন্ধ করে, তা হলে তারা বিশ্বনেতৃত্বের আসন হারাবে, যা এখন তারা ভোগ করছে।

প্রসঙ্গত, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধ এক বছর পেরিয়ে গেছে। ইতোমধ্যে দেশটিতে দেড় হাজার কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে— কিয়েভকে আর সহায়তা না দেওয়ার।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি দিয়েছি, অথচ ইউরোপ তেমন কিছুই দেয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকেই এমন দাবি তোলা হচ্ছে। 

এমনই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তারা (আমেরিকা) যদি তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন না করে, তা হলে ন্যাটো হারিয়ে যাবে, আমেরিকার প্রভাব হারাবে— এমনকি বর্তমান বিশ্বে তারা যে নেতৃত্বের সুবিধা উপভোগ করছে, সেটিও হারাবে। 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit